বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ফুটবলপ্রেমীরা
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩৩ দিন বাকি থাকলেও বাংলাদেশে এখনো কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচারস্বত্ব নিশ্চিত করতে পারেনি। এতে টেলিভিশনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশের ফুটবলপ্রেমীরা।
জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া স্বত্বধারী প্রতিষ্ঠান সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। কর ও ভ্যাটসহ মোট ব্যয় প্রায় ২০০ কোটিতে পৌঁছাতে পারে। সম্প্রচারমাধ্যমগুলোর মতে, অতিরিক্ত মূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার এবং ভোররাতের ম্যাচসূচি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার এই মুহূর্তে স্বত্ব কেনার বিষয়ে আগ্রহী নয়।
এদিকে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান কম মূল্যে সম্প্রচারের আগ্রহ দেখালেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দ্রুত সমাধান না হলে বাংলাদেশি দর্শকরা টেলিভিশনে বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন।