• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সংস্কার প্রশ্নে সরকারের গড়িমসির অভিযোগ এনসিপির

সংস্কার প্রশ্নে সরকারের গড়িমসির অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সাংবিধানিক সংস্কার হওয়া উচিত। তার অভিযোগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন এই ইস্যু এড়িয়ে যেতে চাইছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় এসে সরকার এখন ভিন্ন অবস্থান নিয়েছে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এনসিপি আহ্বায়ক জানান, গণভোটের দাবি বাস্তবায়নে সংসদের ভেতরে-বাইরে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের পথেও যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

০৯ মে ২০২৬, ০৬:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।