• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রতিশ্রুতি বাস্তবায়নেই এখন সরকারের বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

প্রতিশ্রুতি বাস্তবায়নেই এখন সরকারের বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচন শেষ হলেও জনগণের প্রত্যাশা পূরণের লড়াই এখনো বাকি। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারের সফলতা অনেকাংশে দলীয় সমন্বয় ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতার ওপর নির্ভর করছে। জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে উল্লেখ করে তিনি সেই আস্থার মর্যাদা রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

০৯ মে ২০২৬, ০৬:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।