• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে বসলো আরটি-পিসিআর ল্যাব

অবশেষে বিদেশগামীদের করোনা টেস্টের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হল আরটি-পিসিআর মেশিন। এখন থেকে বিমানবন্দরেই করোনা টেস্ট করতে পারবেন বিদেশগামীরা। আগামী মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

বিস্তারিত

ধেঁয়ে আসছে ঘূণিঝড় ‘গুলাব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘গুলাব’। এর প্রভাবে ভারতের উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও বাংলাদেশ উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। যে কারণে জেলেদের আগামী সোমবার পর্যন্ত সাগরে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিস্তারিত

২৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সতর্ক করল ইউজিসি

দেশের ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে গণবিজ্ঞপ্তিতে নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামে ভর্তি হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে ইউজিসি।

বিস্তারিত

শর্ত সাপেক্ষ্যে ইলিশ রপ্তানি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এ খবর চাউর হওয়ার পর ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা শুরু হয়েছে। তবে সেই প্রশংসা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভারতীয় কয়েকটি মিডিয়ায় বলা হয়েছে, ইলিশ রপ্তানিতে শর্ত জুড়ে দিয়েছে ঢাকা। এতে পশ্চিমবঙ্গের বাঙালিদের আশাভঙ্গ হয়েছে। এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ঝড়-বৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ক্রমশঃ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বেশ সক্রিয় রয়েছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

ট্রাক মালিক-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ট্রাকচালক ও মালিকপক্ষের ১৫ দফা দাবিতে আহুত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এর আগে কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মবিরতি বুধবার প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিস্তারিত

শাহজালালে বসছে পিসিআর ল্যাব, প্রবাসীদের ভোগান্তি কমবে

করোনা পরীক্ষায় প্রবাসী ও বিদেশগামীদের ভোগান্তি লাঘবে এবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে আরটি-পিসিআর মেশিন। আগামী দুই তিন দিনের মধ্যেই এই মেশিন বসানোর কাজ শেষ হবে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব মেশিন বসানো হতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থানমন্ত্রী ইমরান আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে জাতিসংঘ। সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সঠিক পথে কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। এদিকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক রোডম্যাপ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছে শেখ হাসিনা।

বিস্তারিত

নির্বাচনী সহিংসতা: কক্সবাজারে গুলিতে নিহত ২

কক্সবাজারের কুতুবদিয়ায় ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহতরা হলেন, নৌকা প্রতীকের এজেন্ট আবদুল হালিম (৩৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আবুল কালাম (৩৮)।

বিস্তারিত

রিজেন্টের সাহেদসহ ছয় জনের নামে চার্জশিট, স্বাস্থ্যের গাড়িচালকের কারাদণ্ড

অভিযোগপত্রে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক সম্পাদন এবং নমুনা পরীক্ষা বাবদ ও করোনা চিকিৎসায় খরচ বাবদ ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত