• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

১৯ মাস পর বিদেশ সফরে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৯ মাস পর এটাই প্রধানমন্ত্রীর বিদেশ সফর। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিস্তারিত

পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে এনজিওর ক্ষমতা বহাল

পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা এনজিও প্রতিষ্ঠানগুলোর হাতে থেকেই যাচ্ছে। পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা এনজিও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফিরিয়ে নিতে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এনজিওগুলোর হাতে পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষমতা বহাল থাকল।

বিস্তারিত

ভয়াবহ রূপে ডেঙ্গি, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গির প্রাদুর্ভাব। প্রতিদিন রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে শনাক্ত হচ্ছে ডেঙ্গি আক্রান্ত রোগী। বিশেষ করে রাজধানী ঢাকায় গত এক সপ্তাহে দুই শতাধিক ডেঙ্গি রোগী শনাক্ত করা হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

বিস্তারিত

শিগগির চালু হবে পায়রা সেতু- ওবায়দুল কাদের

বরিশালসহ দক্ষিণাঞ্চলের জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। খুব শিগগির পায়রা সেতু উদ্বোধন করতে যাচ্ছে সরকার। সেতুটি চালু হলে এ অঞ্চলের মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। পায়রা সেতু ছাড়াও দক্ষিণাঞ্চলে বিভিন্ন মহাসড়ক ও সড়কের নির্মাণ ও সংস্কার কাজ প্রায় শেষের দিকে। এসব সড়ক জনগণের জন্য খুলে দিলে দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে যাবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

বিস্তারিত

এখনই বন্ধ হবে না অনিবন্ধিত নিউজ পোর্টাল

অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল এক সপ্তাহের মধ্যে বন্ধ করা সমীচীন হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ বিষয়ে আদালতকে আমরা অবহিত করব। কারণ অনেকেই নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু এখনো তাদের নিবন্ধন দেয়া সম্ভব হয়নি। এটি সময় সাপেক্ষ্য ব্যাপার।

বিস্তারিত

সহসা বন্ধ হচ্ছে না কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র

দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে কুইক রেন্টাল প্ল্যান্টের ওপর নির্ভরশীলতা কমছে না সহসা। বরং আরও পাঁচ বছর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চলবে। জরুরি বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ সংক্রান্ত বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে সংসদে বিল উত্থাপিত হয়েছে।

বিস্তারিত

ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেয়ার এই সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মতামত কমিটির সদস্যরা।

বিস্তারিত

বয়স ১৮ হলেই পাবে করোনার টিকা

আপাতত করোনা মোকাবিলায় টিকার ঘাটতি নেই। টিকাদান কর্মসূচী চলছে স্বাভাবিক গতিতে। এরই মধ্যে পেশাজীবী বিভিন্ন বয়সের মানুষকে টিকার আওতায় এনেছে সরকার। সর্বশেষ বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করে টিকা দেয়া হয়েছে। এবার টিকাদানের নতুন বয়সসীমা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা অনুযায়ী, ১৮ বছর বয়স হলেই নেয়া যাবে করোনার টিকা।

বিস্তারিত

এস কে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ৫ অক্টোবর

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও অপর ১০ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকা পাচারের মামলার রায় আগামী ৫ অক্টোবর দেয়া হবে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারপতি শেখ নাজমুল আলম শুনানি শেষে এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।

বিস্তারিত

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল

শিগগির বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। সোমবার (১৩ সেপ্টেম্বর) হলদিবাড়ি রেলস্টেশন ও রেলপথ পরিদর্শন করে এ কথা বলেছেন ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম ট্রেনটি হলদিবাড়ি-চিলাহাটি রুটে চলবে।

বিস্তারিত