• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষামন্ত্রী দীপু মনির বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে। যা একটি গুজব। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে।

বিস্তারিত

কালেরকণ্ঠের যুগপূর্তিতে ‘আমরাই বাংলাদেশ’ সম্পাদকের শুভেচ্ছা

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কালেরকণ্ঠের যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় নতুন দৈনিক ‘আমরাই বাংলাদেশ’-এর সম্পাদক তাহজীব হাসান। কালেরকণ্ঠের ময়মনসিংহ ব্যুরো অফিস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিস্তারিত

নারায়ণগঞ্জে নৌকার পক্ষে ভোটের প্রচারে ফরিদুন্নাহার লাইলী

নারায়ণগঞ্জ সিটি (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী আইভীর পক্ষে ভোট চাইতে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর ১ জানুয়ারি থেকেই ফরিদুন্নাহার লাইলী ভোটের মাঠে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বিস্তারিত

ফুলপুরের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম আর নেই

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমওয়াকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

বিস্তারিত

সড়ক পরিবহনে চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। সংস্থাটির সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিজ্ঞপ্তিতে কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান) শুন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে।

বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ভারতসহ কয়েকটি দেশে বিধিনিষেধ আরোপ করেছে। এমন পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিস্তারিত

না ফেরার দেশে ফুলপুর যুবলীগের সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন

ময়মনসিংহের ফুলপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাযে জানাযা রবিবার বাদ আসর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত

এবার স্ত্রীকে মারধর করলেন এমপি মুরাদ : থানায় জিডি

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান বৃহস্পতিবার বিকালে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' এ ফোন করে পুলিশের সহায়তা চান।

বিস্তারিত

প্রাইভেটকার নিয়ে চুরি করা তিন গরু ফুলপুরে উদ্ধার

অভিনব কৌশলে কিশোরগঞ্জের তিন কৃষকের গোয়াল থেকে প্রাইভেটকারে তুলে এক সঙ্গে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে প্রাইভেটকার ও চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত

কৃষকদের বিক্ষোভে আটকা পড়লেন নরেন্দ্র মোদি

ভারতের পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালে কৃষকরা একটি ফ্লাইওভার বন্ধ করে দেয়। এতে ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আটকা পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় দেশটির প্রশাসন নড়েচড়ে বসেছে।

বিস্তারিত