এআইয়ের দাপটে সংকটে বিশ্বজুড়ে অনুবাদকরা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত উন্নত হওয়ায় বিশ্বজুড়ে অনুবাদক ও দোভাষীরা গভীর সংকটে পড়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—সবখানেই অনুবাদের কাজ ও আয় কমছে নাটকীয়ভাবে। অনেক ক্ষেত্রে মানুষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে মেশিন অনুবাদ।
বিভিন্ন জরিপ ও গবেষণায় দেখা গেছে, জেনারেটিভ এআইয়ের কারণে অনুবাদকদের একটি বড় অংশ কাজ হারিয়েছেন কিংবা আয় হারিয়েছেন উল্লেখযোগ্যভাবে। আন্তর্জাতিক সংস্থা আইএমএফ পর্যন্ত অনুবাদক সংখ্যা ব্যাপকভাবে কমিয়েছে। তবে আইন, চিকিৎসা, কূটনীতি ও সাহিত্যের মতো সংবেদনশীল ক্ষেত্রে এখনো মানুষের বিকল্প হয়ে উঠতে পারেনি এআই। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট মোকাবিলায় অনুবাদকদের জন্য শ্রম সুরক্ষা ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ জরুরি।