• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু, উদ্বৃত্ত ২২ লাখের বেশি

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু, উদ্বৃত্ত ২২ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে গরু ও মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতি ৫ হাজার ৬৫৫টি। তিনি বলেন, এ বছর চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি, ফলে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে। গত বছরের তুলনায়ও সরবরাহ সন্তোষজনক। মন্ত্রী জানান, দেশীয় উৎপাদন দিয়েই চাহিদা পূরণ সম্ভব, আমদানির প্রয়োজন নেই। সরকারের ধারাবাহিক সহায়তায় প্রাণিসম্পদ খাত আত্মনির্ভরশীল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

০৩ মে ২০২৬, ০৫:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।