• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে প্রমাণ না পাওয়ায় ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার বাদী ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক, যিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। চার্জশিটে বলা হয়, আন্দোলন দমনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত আশিককে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

০৩ মে ২০২৬, ০৫:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।