• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সংঘাত নিরসনে ৩০ দিনের সময়সীমা দিল ইরান

সংঘাত নিরসনে ৩০ দিনের সময়সীমা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধ বন্ধে একটি ১৪ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে, যেখানে এক মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবে পারস্পরিক হামলা বন্ধের নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্র বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ প্রত্যাহার এবং জব্দ সম্পদ মুক্তির কথা বলা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাতের অবসানেও জোর দেওয়া হয়েছে। পরিকল্পনায় হরমুজ প্রণালির জন্য নতুন নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাবও রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

০৩ মে ২০২৬, ০৫:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।