• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ডেসকোর সার্ভারে ত্রুটি, প্রিপেইড মিটারের বহু গ্রাহক বিদ্যুৎহীন

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হয়ে গেছে। বুধবার (১৮ মে) দুপুর ১টার পর থেকে সার্ভারে জটিলতা দেখা দেয়। এ কারণে প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ রয়েছে। ফলে বহু গ্রাহক পড়েছেন বিড়ম্বনায়। বিদ্যুৎবিহীন রয়েছেন হাজার হাজার গ্রাহক।

বিস্তারিত

সারাদেশে হতে পারে ঝড়-বৃষ্টি

দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার।

বিস্তারিত

সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি, প্রাণ গেল অভিনেত্রীর

নিজের শারীরিক সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির দিকে ঝুঁকছেন তারকারা। এবার সেই প্লাস্টিক সার্জারি করার পর ভারতে এক টিভি অভিনেত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে সোমবার (১৬ মে) সন্ধ্যায় চেতানা রাজ নামে এ অভিনেত্রী মারা যান।

বিস্তারিত

পদ্মা সেতুর টোল নির্ধারণ, কোন গাড়িতে কত!

পদ্মা সেতুতে টোলের হার চূড়ান্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখা এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে মোটরসাইকেলের জন্য ১০০ এবং ৩২ এক্সেলের বাসের জন্য ২ হাজার ৪০০ টাকা হারে টোল নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই টোল হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত

পিকে হালদারের টাকার সন্ধান চাইলেন হাইকোর্ট, কলকাতায় রিমান্ড মঞ্জুর

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পিকে (প্রশান্ত কুমার) হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পি কে হালদারের নামে দায়ের করা মামলার তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সেই সঙ্গে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করা হয়েছে।

বিস্তারিত

অভিনেত্রীর মৃত্যু নাকি আত্মহত্যা, ফেসবুক পোস্ট নিয়ে পোস্টমর্টেম

কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যু নিয়ে রহস্যের দানা আরও ঘোলাটে হয়েছে। মৃত্যুর আগে অভিনেত্রীর শেয়ার করা ফেসবুক পোস্ট নিয়ে রহস্য নতুন দিকে মোড় নিয়েছে।

বিস্তারিত

নাটকীয়তা শেষে এমবাপ্পে যাচ্ছেন যে ক্লাবে

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) প্রাণভোমরা খ্যাত এমবাপ্পের ক্লাব ফুটবল ক্যারিয়ার নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে তিনি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। কেউ কেউ বলছেন, পিএসজিতেই থাকছেন এমবাপ্পে। এ নিয়ে জল্পনার যেন শেষ নেই।

বিস্তারিত

টিটিই শফিকুলকে নিয়ে তদন্ত কমিটি যা বলল

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করা আলোচিত টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে টিটিই শফিকুলকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে।

বিস্তারিত

ভারতে গ্রেপ্তার পি কে হালদার রিমান্ডে, সঙ্গীদের যা হবে

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলার পলাতক আসামি পি কে হালদার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার (১৪ মে) গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পি কে হালদারের সঙ্গে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন- উত্তম মিত্র, স্বপন মিত্র, সঞ্জীব হালদার, প্রাণেশ হালদার (প্রীতিশ) ও তার স্ত্রী।

বিস্তারিত

সালমান খানের নতুন রূপ, আলোড়ন নেট দুনিয়ায়!

নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। আর সাল্লু ভাইয়ের নতুন এই লুক এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

বিস্তারিত