• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নিরপেক্ষ না হলে ফল মেনে নেবে না বিএনপি: তারেক রহমান

নিরপেক্ষ না হলে ফল মেনে নেবে না বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ফলাফল মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোটগ্রহণ স্বচ্ছ ও বিতর্কহীন হলে ফল মেনে নিতে দলের কোনো আপত্তি থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। ভোটকে ঘিরে কোনো বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে তা গ্রহণযোগ্য হবে না।

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড জনগণের কাছে নেতিবাচক বার্তা দেবে। ফল গণনায় দেরির কারণ নেই উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ফল ঘোষণা করবে। ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।