• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ভোট, শুরু গণনা

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ভোট, শুরু গণনা

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর ও তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত সময় শেষে শুরু হয় ভোট গণনা। বিচ্ছিন্ন কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সারাদেশে ভোট ছিল শান্তিপূর্ণ।

সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। একই সঙ্গে সংবিধানের মৌলিক পরিবর্তন সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট দেন নাগরিকেরা।

ভোট চলাকালে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও ওঠে। তবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের আশা জানিয়েছে।

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এদিকে ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়েছে। ফল প্রকাশের অপেক্ষায় দেশবাসী।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।