• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফল ঘোষণা সম্ভব

শুক্রবার সকালের মধ্যেই অধিকাংশ আসনের ফল ঘোষণা সম্ভব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে শুক্রবার সকালের মধ্যেই দেশের বেশির ভাগ আসনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশন বলছে, কেন্দ্রভিত্তিক গণনা শেষ হলেই দ্রুত ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের কাজ সম্পন্ন করা হবে।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশির ভাগ কেন্দ্রে ভোট গণনা রাতেই শেষ হওয়ার কথা। তবে পোস্টাল ব্যালট ও কিছু দূরবর্তী কেন্দ্রের ফল সংগ্রহে সামান্য সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ধাপে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ফল প্রকাশে অযথা বিলম্ব না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।