• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অনিয়মের অভিযোগে উদ্বেগ, ভোট রক্ষায় সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের

অনিয়মের অভিযোগে উদ্বেগ, ভোট রক্ষায় সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের ওপর হামলার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে শফিকুর রহমান দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোটের চেষ্টা, এজেন্টদের বের করে দেওয়া ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে জনগণকে সক্রিয় ভূমিকা রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য শেষ পর্যন্ত সজাগ থাকতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানান, কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।