বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১%, জানালেন ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ যাচাই–বাছাই করে প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। ইসি সচিব জানান, ভোটগ্রহণ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।