• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পোস্টাল ভোটে সাড়া, দেশে ফিরেছে ৬ লাখের বেশি ব্যালট

পোস্টাল ভোটে সাড়া, দেশে ফিরেছে ৬ লাখের বেশি ব্যালট

নিজস্ব প্রতিবেদক

মোবাইল অ্যাপভিত্তিক ‘পোস্টাল ভোট বিডি’ ব্যবস্থায় দেশের ভেতর থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজারের বেশি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

ইসি সূত্রে জানা গেছে, ডাক বিভাগের মাধ্যমে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেন। ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোট দেন এবং তাঁদের ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দেন।

ডাকযোগে পাঠানো ব্যালটের মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সরাসরি কেন্দ্রে উপস্থিত হতে না পারা ভোটারদের জন্য অ্যাপভিত্তিক এই পদ্ধতি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।