• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে। কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।’

বিস্তারিত

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর

পূর্বের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোন ব্যক্তি তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।

বিস্তারিত

সচিবালয়ে আনসারের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা জানালো আইএসপিআর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনাসদস্যরা বারংবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে এনগেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত্ত না হলে আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিস্তারিত

বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নপূরণে আমি অঙ্গীকারবদ্ধ : ড. ইউনূস

জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নপূরণে অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীকে ছাত্র-জনতার স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ।

বিস্তারিত

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি মিশন চীফ লিউ ইউইন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এসময় তিনি বলেছেন, ফেনীবাসী তথা বাংলাদেশের মানুষের এই দুর্যোগকালীন সময় বাংলাদেশ সরকারের সকল প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

বিস্তারিত

বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন অন্তর্বর্তী এ সরকার বৈষম্য বিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে তার বাস্তবায়ন ঘটাবে।

বিস্তারিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল বর্তমান সরকার: উপদেষ্টা কবির খান

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এ সরকার দুর্বল সরকার নয়; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল বর্তমান সরকার। বিগত সরকারের আমলে সংগঠিত সকল ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম কিছু সময় দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি।

বিস্তারিত

‘কয়েকজন ব্যক্তির সংস্কারে’ বিশ্বাস নেই: মির্জা ফখরুল

অনির্বাচিত একটি সরকারের কয়েকজন ব্যক্তি মিলে ‘রাষ্ট্র সংস্কার’ করে ফেলবেন, এটা বিশ্বাস করছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন নিয়ে ‘অতি দ্রুত’ আলোচনা চেয়েছেন; ড. মুহাম্মদ ইউনূস কী করতে চাইছেন, সে বিষয়ে রোডম্যাপও চেয়েছেন। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের আমলের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় তিনি এই দাবি জানান। শনিবার জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৭৫৭ জনের মৃত্যু হলো। নিহত ব্যক্তিদের মধ্যেশিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে কেউ ঘটনাস্থলে, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় পরে হাসপাতালে মারা গেছেন।

বিস্তারিত

থাইল্যান্ডে এমপক্সের নতুন প্রাণঘাতী ধরন শনাক্ত

থাইল্যান্ডে মাঙ্কিপক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শণাক্ত হয়েছে। এশিয়ার ভেতরে এমপক্স ধরা পরার ঘটনা এটিই প্রথম। আর আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, এমপক্সে আক্রান্ত ব্যক্তি একজন ইউরোপিয়ান, যার বয়স ৬৬ বছর। তিনি গত ১৪ অগাস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। আফ্রিকান ওই দেশটির নাম জানা যায়নি।

বিস্তারিত