• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে এরিক মোর্শেদ

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠিত হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সোমবার (৩০ অক্টোবর) নতুন এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০২৫ সাল পর্যন্ত এই কমিটি কাজ করবে।

বিস্তারিত

হৃদরোগে মারা গেছেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন

হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দুইটার দিকে তার মৃত্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বিস্তারিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নজরুল বিশ্ববিদ্যালয়েরই ফার্স্টক্লাস পাওয়া শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে চেয়ে পরীক্ষায় অযোগ্য বিবেচিত হয়েছে! তখন মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দেয়া সার্টিফিকেট জমা দিয়ে, সময় ফিরিয়ে নিয়ে নিজেকে যোগ্য করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কারণ ঐখানে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বেশি যোগ্য হওয়া যায়। আনিসুর রহমান নামে নিয়োগবঞ্চিত এক প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ থেকে ফার্স্টক্লাসপ্রাপ্ত সাবেক ছাত্র। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিস্তারিত

ট্রেজারি বন্ডে সর্বজনীন পেনশনের অর্থ

সর্বজনীন পেনশন তহবিলে গ্রাহকের জমা হওয়া চাঁদার টাকা বিনিয়োগ শুরু করেছে সরকার। তহবিলে জমা হওয়া ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে রোববার প্রাথমিকভাবে ট্রেজারি বন্ড কেনা হয়েছে। একই দিন অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বজনীন পেনশনের অর্থ বিনিয়োগবিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিস্তারিত

সাভারে বাসায় ফেরার পথে ট্রেইনি পাইলটকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

রাজধানীর নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সাভারের বাসায় ফেরার পথে এস.কে ফয়সাল অমি নামে এক যুবককে ছুরিকাঘাতের পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভিকটিম ফয়সাল অমি একজন ট্রেইনি পাইলট। ৫ অক্টোবর রাতে সাভার পৌর এলাকার রাজাশন জি.কে গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পরে ৬ অক্টোবর ভিকটিম থানায় মামলা করেন। ওই মামলায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত

ফুলপুরের ইতালি প্রবাসী আরিফ আর নেই

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ অবস্থায় ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন। আরিফুল ইসলাম ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী গ্রামের নুরুল ইসলাম মোহাম্মদের ছেলে।

বিস্তারিত

সুন্দর টার্মিনালের সঙ্গে সুন্দর আচরণও জরুরি, না হলে সব বৃথা: প্রবাসী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হয়েছে সম্প্রতি। দৃষ্টিনন্দন ও চোখ ধাঁধানো নতুন এই টার্মিনালে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা পাবে বিমান যাত্রীরা। তবে বিদেশগমনেচ্ছু প্রবাসী ও সাধারণ যাত্রীদের আশঙ্কাও রয়েছে নতুন টার্মিনাল নিয়ে। নতুন এই টার্মিনালে যেন অকারণে প্রবাসীদের হয়রানি ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে না হয়, সেই কামনা সেবাপ্রার্থীদের। এমন প্রত্যাশা করে মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় (সৌদি সময়) এক সৌদি প্রবাসী তার ফেসবুক পোস্ট দিয়েছেন।

বিস্তারিত

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে পিএইচডি গবেষক এবি সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে পিএইচডি গবেষক মো. জান্নাতুল আরিফ নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত

ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ দেবে বিসিক

‘ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এক সপ্তাহের এই কোর্স পরিচালনা করবে বিসিক ট্রেনিং ইন্সটিটিউট (বিটিআই)। এই কোর্সে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক, কর্মকর্তা বা আগ্রহী উদ্যোক্তারা অংশ নিতে পারবে।

বিস্তারিত

বাংলাদেশ নিয়ে যাদের এত উৎকণ্ঠা তারা স্যাংশনের নামে চাপে রাখে কিভাবে?

ঢাকায়  নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশের কেবল সত্যিকারের বন্ধুই নয়,একই সঙ্গে সময়ের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতির দিকে ইঙ্গিত করে ইয়াও ওয়েন বলেন, তারা এ দেশের মানবাধিকার, গনতন্ত্র ও নির্বাচন নিয়ে এত উৎকণ্ঠিত অথচ আবার তারাই এ দেশকে স্যাংশন দেয়, ভিসা নিষেধাজ্ঞা দেয়। আমাদের প্রশ্ন, বাংলাদেশের সরকার এবং এদেশের মানুষকে স্যাংশন এবং ভিসা-নিষেধাজ্ঞার নামে কেন এতবার চাপ দেয়া হয়? তবে এর ঠিক বিপরীতে চীন বাংলাদেশের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বুধবার দুপুরে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার কীট হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিস্তারিত