• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকট মোকাবিলায় স্বচ্ছ ব্যবস্থাপনার আহ্বান

জ্বালানি সংকট মোকাবিলায় স্বচ্ছ ব্যবস্থাপনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট মোকাবিলায় স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, সংকট কাটাতে অন্তত ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি মজুত গড়ে তুলতে হবে। তিনি সিন্ডিকেট ভেঙে বিকল্প জ্বালানি উৎস উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং কৃষি ও শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। বক্তৃতায় তিনি দেশের সম্পদ ব্যবহারে সক্ষমতা বাড়ানো এবং গবেষণায় বরাদ্দের যথাযথ প্রয়োগেরও আহ্বান জানান।

১১ এপ্রিল ২০২৬, ০৫:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।