• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ

বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানগুলো সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিলরবীন্দ্র সরোবরসহ গুরুত্বপূর্ণ স্থানে এ নির্দেশনা কার্যকর হবে। বিকেল ৫টার পর প্রবেশ সীমিত রাখা হবে। নিরাপত্তা জোরদারে সাদা পোশাকে পুলিশ, মোবাইল কোর্ট, ফায়ার সার্ভিস ডুবুরি দল ও কোস্টগার্ড টহল থাকবে। ফানুস ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওইদিন টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।