• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পুনঃতদন্ত খুব তাড়াতাড়ি

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিস্তারিত

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। দেশটির প্রধান লেবার ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। গাজায় এক টানেলে ছয়জন জিম্মির লাশ উদ্ধারের পরেই দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হলো। সোমবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত

তিনশ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফের ইতিবাচক সাড়া

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে বাড়তি ৩০০ কোটি বা ৩ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়তি এই সহায়তা অনুমোদনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইএমএফ।

বিস্তারিত

ট্রাক প্রতীক পেল নুরুল হক নুরের দল

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)’। ৫১তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া দলটির প্রতীক ট্রাক। সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানে হয়।

বিস্তারিত

কালো টাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে

আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার বিধান ছিল, যা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সম্পর্কিত বিধি ও রীতি বন্ধ করে দেয়ার চিন্তা রয়েছে। এরই মধ্যে অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

বিস্তারিত

‘সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, স্বাক্ষর জাল করে মামলা হচ্ছে’

সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নিয়ে দুদকে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে বিষয়টি অবগত করতে যান এই দুই সমন্বয়ক। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার জন্যও চেয়ারম্যানকে অনুরোধ করেন তারা।

বিস্তারিত

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ

বহুল আলোচিত গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সই করেন। গুমের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখবে এই উদ্যোগ।

বিস্তারিত

পরিবার পরিকল্পনা অধিদপ্তর: নিয়োগ বিধির দাবিতে স্বাস্থ্য কর্মীদের স্মারকলিপি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মরত স্বাস্থ্যকর্মীরা নিয়োগ বিধির দাবিতে মঙ্গলবার স্মারকলিপি দিয়েছেন। বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর এ স্মারকলিপি দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী পদে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

বিস্তারিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ওএসডি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে ওএসডি করা হয়েছে। তাকে সরিয়ে মো. মোখলেসুর রহমানকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

বিস্তারিত