• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সপ্তাহে তিন দিন স্কুল, তিন দিন অনলাইন ক্লাস—শিক্ষামন্ত্রীর ঘোষণা

সপ্তাহে তিন দিন স্কুল, তিন দিন অনলাইন ক্লাস—শিক্ষামন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষাব্যবস্থায় নতুন পদ্ধতি হিসেবে সপ্তাহে তিন দিন সশরীরে ও তিন দিন অনলাইন ক্লাস চালু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষকেরা স্কুলে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং শিক্ষার্থীরা নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নেবে। তবে এই ব্যবস্থা সারা দেশের জন্য বাধ্যতামূলক নয়; মূলত মহানগরের যানজটপ্রবণ এলাকার স্কুলগুলোতে এটি কার্যকর করা হবে। শিক্ষামন্ত্রী জানান, ধাপে ধাপে শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল এডুকেশনের দিকে নেওয়াই সরকারের লক্ষ্য। প্রাথমিকভাবে এই পদ্ধতি চালু করে সমস্যাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

০৯ এপ্রিল ২০২৬, ০৮:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।