• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোর দুই স্টেশন

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোর দুই স্টেশন

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মেট্রোরেলের দুটি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। উৎসবের দিন অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের আগেভাগে বিকল্প যাতায়াত পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।