৫ লাখ টাকা চেয়েছিলেন সাবেক যুবদল নেতা মঈন
রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন ৫ লাখ টাকা দাবি করেছিলেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানান, টাকা না দেওয়ায় হুমকি ও আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম-এর প্রতিষ্ঠিত হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা দলবল নিয়ে হাসপাতালে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।