• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল

বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকালে রমনা বটমূলে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য ও বাংলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে। মোরগ, হাতি, পায়রাসহ বিভিন্ন প্রতীকী মোটিফ উৎসবকে প্রাণবন্ত করে তোলে। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

১৪ এপ্রিল ২০২৬, ১১:৩২এএম, ঢাকা-বাংলাদেশ।