• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মক্কেলের টাকা আত্মসাৎকারী আইনজীবী চাই না: আইনমন্ত্রী

মক্কেলের টাকা আত্মসাৎকারী আইনজীবী চাই না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন পেশায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারের নামে মক্কেলের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবী সমাজে কাম্য নয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও জানান, অবসরের পর বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগের প্রক্রিয়া থাকলে তা বিচারব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। পাশাপাশি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কার, বাজেট বৃদ্ধি এবং বার কাউন্সিল পরীক্ষাকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।