• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ছয় বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সেই সঙ্গে দেশের বাকি অঞ্চলেও ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিস্তারিত

‘র‌্যাগ ডে’ অপসংস্কৃতি, বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি চর্চা শুরু হয়েছে। এই অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রবিবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান।

বিস্তারিত

যেভাবে নাম হলো ‘হালিম’ : জনপ্রিয় খাবারের আদি দেশ যেখানে

হালিম। দারুণ সুস্বাদু এক খাবারের নাম। বিশেষ করে রমজানে ইফতারে হালিম যেন থাকাই চায়। বাংলাদেশে হালিম বহু বছর ধরে জনপ্রিয়। তবে এই খাবারটির আবিষ্কার কোথায়, তা নিয়ে নানা তথ্য ছড়িয়ে আছে। তাই, হালিমের আবিষ্কার নিয়ে এবার নির্ভরযোগ্য তথ্য দিয়েছে আরব নিউজ।

বিস্তারিত

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন খবর!

ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে রহস্য দানা বেঁধেছে। চিকিৎসকদের অবহেলায় ম্যারাডোনার অকালমৃত্যু হয়েছে বলে নতুন করে অভিযোগ চাউর হয়েছে।

বিস্তারিত

ধর্ম অবমাননা : কাতার ও কুয়েতে নিষিদ্ধ হল ভারতীয় সিনেমা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমা ‘বিস্ট’। সম্প্রতি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে ধর্ম অবমাননার অভিযোগে মুসলিম দেশ কাতার ও কুয়েতে সিনেমাটি নিষিদ্ধ হয়েছে। গত ১৩ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পায় ভারতীয় ‘বিস্ট’ সিনেমাটি।

বিস্তারিত

প্রবাসীদের জন্য সুখবর : মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ভাড়া কমছে

প্রবাসী কর্মীদের সুবিধার্থে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কমানো হচ্ছে। একই সঙ্গে কর্মীদের চাপ থাকলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা এবং টিকিট সিন্ডিকেটে জড়িত ট্রাভেল এজেন্সি শনাক্ত করতে বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কাজ করবে।

বিস্তারিত

নবরাত্রি: যে কারণে দিল্লিতে মাছ-মাংসের দোকান বন্ধ

দিল্লিতে নবরাত্রি উৎসবের সময় সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। দিল্লির দক্ষিণাঞ্চলের পৌর কর্পোরেশনের মেয়র এ নির্দেশ দিয়েছিলেন। মেয়র বলেছেন, ‘নবরাত্রির সময়ে বেশীরভাগ হিন্দুই মাছ-মাংস, এমনকি পেয়াজ রসুনও খান না, তাই খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি হতে দেখলে সেই সব হিন্দুদের অস্বস্তি হয়। সেকারণেই এই নির্দেশ।

বিস্তারিত

ঈদে রেলের অগ্রিম টিকিট মিলবে ৫ স্টেশনে

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করার জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। তবে অগ্রিম টিকিট সব স্টেশন থেকে পাওয়া যাবে না। রাজধানীর মোট ৫টি স্টেশন থেকে অগ্রিম টিকিট কেনা যাবে।

বিস্তারিত

বজ্রপাতে বাবা-ছেলে স্কুলছাত্রসহ প্রাণ গেল ৫ জনের

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রাঘাতে মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়। এ ছাড়া হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে পৃথক এ ঘটনা ঘটে।

বিস্তারিত

ছয় বিভাগে ঝড়-শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশের ছয় বিভাগে ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বুধবার (১৩ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত