• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ভারতে করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে  

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের হার কমেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে শুক্রবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে, দৈনিক সংক্রমণের হার নেমেছে ২ শতাংশের নিচে।

বিস্তারিত

 ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

সতের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘এহসান গ্রুপ পিরোজপুর-বাংলাদেশ’ নামের এক কোম্পানির চেয়ারম্যান রাগীব আহসান এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে, র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রইসুল আজম।

বিস্তারিত

অসুস্থ হলে শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত বিবেচিত হবে না

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা কোনো ধরনের উপসর্গের কারণে যদি শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে ক্লাসে যোগদান করতে না পারে, তাহলে তাদেরকে 'অনুপস্থিত' হিসেবে গণ্য করা হবে না। বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রনালয়।

বিস্তারিত

সংক্রমণ বাড়লে ফের বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রায় দেড় বছর পর আগামী রোববার থেকে খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে শিক্ষার্থীরা যেমন উচ্ছসিত তেমনি দেখা দিয়েছে করোনা বেড়ে যাওয়ার আতঙ্ক। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়লে স্বাস্থ্য মন্ত্রণালয় ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করবে।

বিস্তারিত

নব্বই হাজার টন সার ৫০ হাজার টন গম কিনবে সরকার

নব্বই হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির (সিসিজিপি) বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিস্তারিত

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ : বিএনসিসি’র ১৯৪ ক্যাডেট পেলেন সম্মাননা

গিনেস বুকে জায়গা করে নেয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরিতে সম্পৃক্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৯৪ জন ক্যাডেটকে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনসিসির পক্ষ থেকে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে ১৯৪ জন ক্যাডেটকে পদক ও সনদ প্রদান করা হয়।

বিস্তারিত

এইচএসসির কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ তালিকায় কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে তা তুলে ধরা হয়েছে।

বিস্তারিত

‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন শুরু

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু হয়েছে। ক্যাম্পেইনে ভিডিও ফুটেজ পাঠিয়ে অংশ নিতে পারবেন যে কেউ। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী।

বিস্তারিত

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল দুই জনের

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাড়েডিহি এলাকার জাহা বক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৪২)। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত

শিক্ষকদের ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত নয় : হাইকোর্ট

স্কুল, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বরে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় ধরে সাময়িক বরখাস্ত করে রাখা হলে তা এখন থেকে বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত