• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

একসঙ্গে তিন বোনকে বিয়ে করে যুবক ভাইরাল!

একসঙ্গে তিন বোনকে বিয়ে করে যুবক ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক

এক পরিবারের সহদর তিন বোনকে একই দিনে বিয়ে করার নজির গড়লেন এক যুবক। এ খবরে চমক সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি বাংলাদেশের নয়। এ ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গোতে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের কারেন এলাকার বাসিন্দা লুইজো একসঙ্গে সহদর তিন বোনকে ভালোবাসেন। কিন্তু বিয়ে করার সময় বাধে বিপত্তি। পরে তিন বোনকে বুঝিয়ে তিনি তাদের একসঙ্গে বিয়ে করেন।

লুইজোর বয়স ৩২। তার তিন স্ত্রীর নাম নাতালি, নাদেগে ও নাতাশা। ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে তা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। রাতারাতি ভাইরাল হয়ে যায় ‘লুইজা’।

০৫ মার্চ ২০২২, ০৩:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।