• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সংসদ অধিবেশনের আগে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

সংসদ অধিবেশনের আগে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবন-এ অধিবেশন শুরুর আগে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা। রোববার দুপুর আড়াইটায় পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। এতে চলমান সংসদ অধিবেশনে বিরোধীদলের ভূমিকা, কৌশল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া অধিবেশনে অংশ নেন বিরোধীদলীয় সদস্যরা। সংসদে কার্যকর ভূমিকা রাখতে তারা সমন্বিতভাবে কাজ করবেন বলেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।