• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মাঠে নামলেই নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

মাঠে নামলেই নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙা-গড়ার ঘটনা নিয়মিত। এবার বিশ্বকাপের মঞ্চেও একাধিক রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর বিশ্বকাপে ১৫ গোলের রেকর্ড পেছনে ফেলে ১৬ গোল করেছেন। বর্তমানে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন। আর একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠে যাবেন।

এ ছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও মেসি ক্লোসার সমান ১৭টি জয় নিয়ে অবস্থান করছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এই রেকর্ডও নিজের করে নিতে পারেন তিনি।

বক্সের বাইরে থেকে করা গোলের রেকর্ডেও মেসির সামনে নতুন সুযোগ রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে করা গোলসহ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে তার গোলসংখ্যা ৫টি, যা ব্রাজিলের রিভেলিনোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। আরও একটি গোল করলে এককভাবে এই রেকর্ডের মালিক হবেন মেসি।

এদিকে বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আসরে অংশ নেওয়ার রেকর্ডেও মেসি বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

২২ জুন ২০২৬, ০৬:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।