• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পেতে কঠিন সমীকরণে বাংলাদেশ

২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পেতে কঠিন সমীকরণে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়া এবং নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপস্থিত বাংলাদেশ এখন নজর দিচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। 2027 Cricket World Cup বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েনামিবিয়ায়।

১৪ দলের আসরে সরাসরি খেলতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। দীর্ঘদিন সপ্তম স্থানে থাকা বাংলাদেশ বর্তমানে দশম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পাবে। ফলে বাছাইপর্ব এড়াতে নবম স্থানে উঠতে হবে টাইগারদের।

বর্তমানে ৭৭ রেটিং নিয়ে নবমে ওয়েস্ট ইন্ডিজ, ৭৪ রেটিংয়ে দশম বাংলাদেশ। সামনে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে। পাশাপাশি আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে দল। প্রতিটি ম্যাচই র‌্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলবে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।