• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

৯ কোটি থেকে ৬ হাজার কোটি: ক্রিকেটের মাঠ ছাড়িয়ে যে রাজনীতির খেলা

৯ কোটি থেকে ৬ হাজার কোটি: ক্রিকেটের মাঠ ছাড়িয়ে যে রাজনীতির খেলা

স্পোর্টস ডেস্ক

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কেনার খবরটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দিত করেছিল। কিন্তু ভারতীয় উগ্রপন্থীদের বিরোধিতায় বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিলে শুরু হয় জটিলতা। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আপত্তি জানায় এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই বাদ পড়ে। পরিস্থিতি আরও জটিল হয় পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায়। এনডিটিভির হিসাবে, শুধু ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরেই প্রায় ৫০ কোটি ডলারের বাণিজ্য জড়িত। অর্থাৎ মোস্তাফিজের ৯ কোটি রুপির ঘটনাপ্রবাহে আইসিসির সম্ভাব্য ক্ষতি ৬ হাজার কোটি টাকার বেশি। ক্রিকেট এখানে এখন আর খেলাই নয়, এটি রাজনীতি ও অর্থের সমীকরণ।

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।