• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বিশ্বকাপ না থাকায় ঘরোয়া টি-টোয়েন্টিতে ব্যস্ত জাতীয় ক্রিকেটাররা

বিশ্বকাপ না থাকায় ঘরোয়া টি-টোয়েন্টিতে ব্যস্ত জাতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা ঘিরে জাতীয় দলের ক্রিকেটারদের সূচিতে তৈরি হয়েছে বড় ফাঁক। সেই সময়টুকু কাজে লাগাতে তিন দলের একটি সংক্ষিপ্ত টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

বিসিবি শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন কুমার দাস, দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক করা হয়েছে আকবর আলিকে।

প্রাথমিক পর্বে তিন দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। ম্যাচগুলো হবে ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি, একই দিনে শীর্ষ দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সব ম্যাচ।

প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট আড়াই কোটি টাকার এই টুর্নামেন্টে আইপিএলের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকছে। টুর্নামেন্টের টিকিট মূল্য ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮এএম, ঢাকা-বাংলাদেশ।