• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বিশ্বকাপ কাভারে সাংবাদিকদের বাধা, আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

বিশ্বকাপ কাভারে সাংবাদিকদের বাধা, আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় দেশটির সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আইসিসি। এ সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, বিশ্বকাপে দল না খেললেও গণমাধ্যমকর্মীদের কাভার করার অধিকার থাকা উচিত। বিসিবির মতে, বিশ্বকাপ না খেলা ও অ্যাক্রিডিটেশন বাতিল এক বিষয় নয়।

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩এএম, ঢাকা-বাংলাদেশ।