• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দেশে ফিরছেন না সাকিব

দেশে ফিরছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় এখনই দেশে ফিরছেন না বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টে তার খেলা না খেলা নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে।

নানা আলোচনা-গুঞ্জনের পর বুধবার সাকিবকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২১শে অক্টোবর শুরু হতে যাওয়া ওই টেস্টে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনাও দেন মি. হাসান। কিন্তু দুবাইয়ে যাত্রবিরতির সময় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাকে আপাতত দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।