• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বিপিএল একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু

বিপিএল একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু

স্পোর্টস ডেস্ক

চলছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সোমবার সকাল সাড়ে এগারোটায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে।

ড্রাফট অনুযায়ী ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। এর আগে ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য ছিল ৮০ লাখ টাকা। এবার তা কমানো হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

এছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের 'এ' ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার।

এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

'বি' ক্যাটাগরিতে ৩৮ জন, 'সি' ক্যাটাগরিতে ৬৬ জন, 'ডি' ক্যাটাগরিতে ১৩৫ জন ও 'ই' ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।