আইপিএল : দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা
ছবি- সংগৃহিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাম্পিটালসের টিম বাসে হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মুম্বাইয়ে এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ২৬ মার্চ আইপিএলের এবারের আসরের পর্দা উঠবে। ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি। এজন্য দিল্লি ক্যাপিটালস দল এখন মুম্বাইয়ে অবস্থান করছে।
মঙ্গলবার মুম্বাইয়ে অবস্থানকালে রাতে একটি রাস্তার ধারে রাখা ছিল দিল্লির টিম বাসটি। এসময় অজ্ঞাত পরিচয় ৫-৬ জন যুবক ওই বাসে হামলা চালায়। হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি দেশটির পুলিশ।
এ ঘটনায় দিল্লি ক্যাপিটালসের কোনো সদস্য হতাহত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। মূলত এ কারণেই ক্ষোভ স্থানীয় হামলাকারীদের।
তাদের প্রশ্ন, মুম্বাইয়ে প্রতিযোগিতা হচ্ছে অথচ স্থানীয় কোনও পরিবহণ সংস্থার থেকে কেন বাস নেওয়া হয়নি? উত্তরপ্রদেশ থেকে কেন বাস আনতে হবে?