• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বাজারে এক্সপার্ট-এর QC 4.0 প্রযুক্তি: চার্জিংয়ে নতুন দিগন্ত

বাজারে এক্সপার্ট-এর QC 4.0 প্রযুক্তি: চার্জিংয়ে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এক্সপার্ট (Xpert) বাংলাদেশে প্রথমবারের মতো অফিশিয়ালি নিয়ে এলো কোয়ালকম কুইক চার্জ ৪.০ (QC 4.0) প্রযুক্তি। 'দ্য পাওয়ার' স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দেশের বাজারে দ্রুততম এবং স্মার্ট চার্জিং সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে।

এক্সপার্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রযুক্তি কেবল গতি বাড়াবে না, বরং ডিভাইসের দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে। পাওয়ার, স্পিড এবং পারফরম্যান্স—এই তিনটি মূল বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তৈরি এই প্রযুক্তি ব্যবহারকারীদের ডিজিটাল জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনবে।

প্রতিষ্ঠানটির দাবি, তারা বাজারে প্রচলিত কোনো ট্রেন্ড অনুসরণ না করে বরং নতুন মানদণ্ড তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের প্রযুক্তি প্রেমীদের জন্য এই ডিভাইস এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০এএম, ঢাকা-বাংলাদেশ।