বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহার করছে একটি দল: তারেক রহমান
বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসভায় তিনি এ মন্তব্য করেন। কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, বিএনপিকে দুর্নীতির জন্য দোষারোপ করা হলেও ২০০১–২০০৬ মেয়াদে ওই দলের দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিলেন।
তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য, অন্য দলকে আক্রমণের জন্য নয়। বিএনপির দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি খাদ্য উৎপাদন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার করেন। একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত করতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।