নির্বাচন বিলম্বের জন্য নূরের উপর হামলা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক সময়েই জাতীয় নির্বাচন হবে এবং এ নিয়ে কোনো দ্বিধা নেই।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এর উদ্দেশ্য নির্বাচনে বিলম্ব ঘটানো। বিষয়টি গভীরভাবে তদন্তের প্রয়োজন রয়েছে।
তবে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচনে কোনো বিলম্ব হবে না।
লন্ডনে বৈঠক নিয়ে জামায়াতের অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি অমূলক। প্রধান উপদেষ্টার অধিকার রয়েছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার।