• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ফুলপুরে খেলাফত মজলিসের ইফতার

ফুলপুরে খেলাফত মজলিসের ইফতার

উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এড. রফিকুল ইসলাম।

ইফতার পূর্ব আলোচনা সভার সভাপত্বি করেন খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি জনাব হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওঃ আতাউর রহমান লাবিব।

মাহফিলে খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দলের স্থানীয় নেতাগণ উপস্থিত ছিলেন।

২৪ মার্চ ২০২৫, ১০:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।