• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

অগোছালো কথার গল্প

অগোছালো কথার গল্প

আব্দুল্লাহ-আল-মামুন তালুকদার রাজিব

সবাই কথা বলতে চায়। কেউ গুছিয়ে বলে, কেউ বলে অগোছালোভাবে। কেউ নীরবে নিজের বক্তব্য শোনায়, আবার কেউ এমন জোরে চিৎকার করে যে মনে হয়—দেশটাই বুঝি তার দাদার সম্পত্তি! কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে শোনে কয়জন?

 

বাঘ যখন নীরব থাকে, তখন কুকুরেরা একটু বেশিই ঘেউ ঘেউ করে। কিন্তু ঘেউ ঘেউ করলেই কি কুকুর বাঘ হয়ে যায়? কখনো না। কারণ, বাঘ তো আর মাইক ভাড়া করে হুংকার দেয় না।

 

আমাদের দেশের নদীগুলো একসময় ছিল জীবনের উৎস। “মাছে-ভাতে বাঙালি”—এই প্রবাদ ছিল গর্বের কথা। অথচ এখন খবরের শিরোনামে দেখা যায়—“লাশে-ভাতে বাঙালি”! পরিসংখ্যান বলছে, দেশের নদীতে মাসে গড়ে ৪৩টি মরদেহ ভেসে ওঠে।

 

কী ভয়ংকর সত্য! এককালে মাছে-ভাতে থাকা জাতি আজ লাশ-ভাতে উন্নয়নের মডেল হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, এরা কারা? কারা জীবনকে এভাবে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে?

 

যারা নদীগুলোকে লাশের গুদাম বানাচ্ছে, তারাই হয়তো নিজেদের এই দেশের প্রকৃত মালিক ভাবে। আর আমরা? আমরা যেন ভাড়াটে। ভাড়া না দিলে উচ্ছেদ, প্রতিবাদ করলে নিখোঁজ, আর মুখ খুললেই স্থায়ী ঠিকানা নদীর জলে!

 

অগোছালো কথাগুলো শেষ পর্যন্ত গুছিয়েই বলে দেয়—এ দেশে নদী বাঁচে না, মাছ বাঁচে না, মানুষও বাঁচে না। শুধু ভেসে বেড়ায় ক্ষমতার লাশ। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুগে তালি দিই।

 

পৃথিবীতে শান্তি নেমে আসুক। আকাশে শান্তি, বাতাসে শান্তি, মানুষের অন্তরে শান্তি।

 

লেখক

ব্যাংক কর্মকর্তা

১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২এএম, ঢাকা-বাংলাদেশ।