• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

তেজগাঁওয়ে এত গাঁজা! দুই কারবারি গ্রেপ্তার

তেজগাঁওয়ে এত গাঁজা! দুই কারবারি গ্রেপ্তার

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তাররা হলেন, লিটন ও আবু তাহের। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।

গত সোমবার (৭ মার্চ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালানো হয়।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় কতিপয় মাদক কারবারি একটি মিনি ট্রাক নিয়ে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে মিনিট্রাকসহ লিটন ও তাহের নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদককারবারের কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

০৮ মার্চ ২০২২, ০৪:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।