• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

করোনায় বাড়ল মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বাড়ল মৃত্যু, কমেছে শনাক্ত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৯০ জন।

একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৫৯৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।