• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

একদিনে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

একদিনে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯০৭ জন। একই সময়ে দেশে নতুন করে ৩ হাজার ৫৩৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করে ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।