• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

না ফেরার দেশে সাংবাদিক পীর হাবিবুর রহমান

না ফেরার দেশে সাংবাদিক পীর হাবিবুর রহমান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রথিতযশা সাংবাদিক পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই মাহবুবুর রহমান পীর।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন পীর হাবিবুর রহমান। পরে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে গত বছরের অক্টোবরে ভারতের মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন পীর হাবিবুর রহমান। ভারত থেকে দেশে ফিরে গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন।

এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পীর হাবিবুর রহমান ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের সময়, আমাদের অর্থনীতি ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

এবি/এসএন

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।