• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

টিকা নিতে গিয়ে শিক্ষার্থী নিহত

টিকা নিতে গিয়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় টিকা নিতে যাবার সময় ট্রলির ধাক্কায় নিহত হয় স্কুল শিক্ষার্থী। নিহত কিশোরের নাম হুমায়ুন কবির। সে ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হেলেঞ্চা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সোমবার দুপুর ১২টায় উপজেলার আখিরা এলাকার ভাদুরিয়া-দাউদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনা ভাইরাসের টিকা নিতে হুমায়ুন ও তার দুই বন্ধু ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলো। দুর্ঘটনা স্থলে পৌঁছালে হঠাৎ হুমায়ুন অটোরিকশা থেকে নেমে পরে। পুনরায় অটোরিকশায় উঠে রড ধরে ঝুলে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রলি অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উলটে যায়। হুমায়ুন নিচে চাপা পড়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে ঘাতক ট্রলিটি জব্দ করা সম্ভব হয়নি।

 

এ বি / আর এ

১৭ জানুয়ারি ২০২২, ০৬:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।