এখনই ভ্যাকসিন পাচ্ছে না ১২ বছরের নিচের শিক্ষার্থীরা
১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন দেয়া হচ্ছে না। তবে ১২ বছর উর্ধ্বের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র ব্যবহার করে ভ্যাকসিন নিতে পারবে।
রবিবার সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, এজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে। দেশের সকল টিকাকেন্দ্র থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও এসময় জানান ডা. দীপু মনি।
প্রসঙ্গত, এর আগে গত বছর নভেম্বরের এক তারিখ ঢাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী শুরু হয়। সরকারের লক্ষ্যমাত্রা আগামী ৩১শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা দেয়া শেষ করা।
আর বি/আর এ